তীব্রতা

Published At 2024/Oct/14
No Image Found

তোমার সাথে না আর থাকা সম্ভব না, আবির । আমি আর পারছি না । তোমার প্রতিদিন আমার সাথে খারাপ ব্যাবহার না করলেই না ??? 
কথাগুলো বলছিল নীলা । আবির সাথে সাথেই আর কথা না বাড়িয়ে বাইরে চলে গেল । কয়েকমাস ধরেই আবির আর নীলার সম্পর্ক খারাপ যাচ্ছে । ৩ বছর হয়ে গেল আবির আর নীলার বিয়ে । নীলার অফিসের কাজ শেষ করে দেরি করে বাড়ি ফেরা , কলিগস এসব নিয়ে আবিরের মনে সন্ধেহ । আবির অনেকক্ষণ পর বাসায় এসে নীলা কে বলল , তোমার জব করতে হবে না , না বলেছি না , যা নিয়ে আমাদের মধ্যে সমস্যা সেটা দরকার নেই । প্লিজ নীলা । 
নীলা রেগে আবার ও রিয়্যাক্ট করল , আমি জানতাম তোমার কাছ থেকে এইগুলোই শুনতে হবে , তোমার মন মানসিকতা এত নিচ আর ছোট কোন কিছু তুমি পজিটিভলি নিতে পার না । তুমি কাজ শেষ করে বাসায় ফিরতে দেরি হলে, সেটা নিয়ে আমি তোমাকে সন্ধেহ করি ? আমি না তোমার মত না ।
আমার বস ঠিকই  বলেছিল যে আপনার husband একটু বেশি insecured feel করে ।
আবির: ওহ আচ্ছা আজকাল বস কে সব share কর তাই না । করবা না কেন ? তিনি ই তো সব । ছি , আমি জানতাম ওই লোকের মতলব খারাপ , আর তুমিও ? 
ছি আবির , তুমি তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ । আমাকে  নিয়ে কথা বলার আগে নিজের চরিত্র ঘেঁটে দেখো । 
আবির নীলাকে এর মধ্যেই একটা থাপ্পর দিয়ে বসল । নীলা পরের দিন সকালে বাসা ছেড়ে চলে গেল । আবির ঘুম থেকে উঠেই দেখে নীলা বাসায় নেই। ফোন ও বন্ধ পাচ্ছিল । আবির   ভাবল যে ও তো এত্ত সকালে অফিস এও যাবে না। আসলে কালকের ঝগড়া টা বেশি বেশি হয়ে গেছে । নীলা ক পরে একবার sorry টা পর্যন্ত বলা হয় নি । 
আবির নীলা এর বাবার বাসায় গেল , ওখানে গিয়েও নীলা ক না দেখে আবির খুব চিন্তিত হয়ে গেল । ভাবল যে থাক বাবা মা কে আর না বলি এখন বাসায় গিয়ে দেখি , নীলার মা জিজ্ঞেস করল , কি বাবা এত কি চিন্তা করছ ? আর হঠাৎ বাসায় কোন সমস্যা ? 
আবির বলল না মা , এমনি এইদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই । 
আবির আবার নীলার অফিস গেল । খোঁজ নিতেই , ও র কলিগ বলল , নীলা ম্যাম তো স্যার এর রুমে গেছেন ,কো যেন জরুরী কাজ আছে বলল । আবির ওয়েট করছিল , নীলা বের হতেই আবির কে দেখে ও র হতে রিজাইন লেটার ধরিয়ে দিয়ে চলে গেল । নীলার বস আবির কে বলল , you should proud of your wife , man . Be happy .
আবির নীলা কে দৌড়িয়ে ধরল ,আর ও র হাত ধরে বলল নীলা , I am sorry , আমাকে ক্ষমা কর , আমি তোমাকে অযথাই সন্ধেহ করেছি , ভুল বুঝেছি , তোমার কাজ কে আমার মত করে ভাবলে হয়ত এটা হতো না । 
নীলা চোখে জল নিয়ে বলল, তুমি কখনই আমার কোনো কিছু বুঝতে চাও না , আর তাই এসব নিয়ে আমাদের মধ্যে আর কোন ঝামেলা করতে চাই না আবির । 
আবির ও নীলার প্রতি তার তীব্র ভালোবাসা টা অনুভব করছিল ,আর তাই বলল ,আমি তোমাকে একটু বেশি ই ভালোবাসি , এটাকে তোমার কাছে আশ্রয় দিও শুধু   :)

তীব্রতা
সাবরিনা